Calcutta Epicurean
----- সিটং কটেজ হোমস্টে IND 107 (Sittong Cottage Homestay IND 107) ----- সিটং ! নামটি শুনলেই যেন পাহাড়ের কুয়াশা ঘেরা সকালের কথা মনে পড়ে। সবুজে মোড়া পাহাড়ি গ্রাম, কমলার বাগানের মিষ্টি ঘ্রাণ আর পাখির সুরেলা গান—এই সব মিলিয়েই সিটং। দার্জিলিং-এর কাছাকাছি অবস্থিত এই গ্রামটি তার কমলালেবুর বাগান, সবুজ ঘাসে মোড়া পথ আর দূরের তুষারঢাকা পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে। আর এরই মাঝে আপনার জন্য অপেক্ষা করছে সিটং হোমস্টে। পাহাড়ি পথের বাঁক নিতেই দেখা মিলবে এই নিরিবিলি, উষ্ণ আতিথেয়তায় পূর্ণ সিটং এর দারুন এক কটেজ হোমস্টে। কাঠের তৈরি স্নিগ্ধ কটেজের জানালা খুললেই চোখে পড়বে বিস্তৃত সবুজ উপত্যকা, দূরে কাঞ্চনজঙ্ঘা যেন হাতছানি দিয়ে ডাকছে। এই হোমস্টের কটেজগুলো যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে আর এখানকার পরিবেশ ঠিক এতটাই শান্তি দেয়। আবার দিনের আলো আর সবুজের মধ্যে হারিয়ে গেলেও, রাতের সিটং যেন হয়ে ওঠে আরও জাদুকরী। ঠাণ্ডা রাতে আগুনের পাশে বসে স্থানীয় লেপচা ও নেপালি খাবারের স্বাদ নিতে পারবেন যা একবার খেলে জীবনে ভুলবেন না! তবে আর কি সিটং এর এমন এক পরিবেশে পুরো বাড়ির মত আতিথিয়তায় থেকে দুটো দিন কাটিয়ে আসলে আপনার ছুটির দিনগুলো সত্যিই দারুন ভাবে কাটবে। সিটং কটেজ হোমস্টের পাশাপাশি Indiaatri-র কাছে পাবেন সমগ্র North Bengal এর Verified homestay । শুধু হোমস্টে বুকিং নয় ভ্রমণের প্রতিটি ধাপ পরিকল্পনা করার জন্য Indiaatri র Team সবসময় আপনার পাশে থাকবে। যাতে আপনার trip হবে completely unique এবং satisfactory! ➽ NJP থেকে সিটং কটেজ হোমস্টের দূরত্ব প্রায় ৫৫ কিমি, রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টার মত। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া আনুমানিজায় ৩৫০০ থেকে ৫০০০ এর মতো হয়ে থাকে। ➽ হোমস্টের খরচ - Rs.২১০০-১৫০০ জনপ্রতি প্রতিদিন সমস্ত মিলসহ, এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, সন্ধ্যার snacks, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। ➽ Sightseeing Point Name Mountain Top Ahaldara, Namthing Pokhri, 350yrs Old Monastery ➽ Activities You Can Do Visit nearby attractions Nature Photography Bird Watching Local Culture Exploration Visit tea gardens Treking ➽ Nearest Places To Visit Mungpoo Cinchona Plantation, Toryak Khasmahal, Latpanchar Forest, Selpu Khasmahal ➽ আপনারা সারাবছর এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন ।