Showing 5 of 19 total Google reviews. Pillar scores use Google's full-review AI summary above.
Away from the maddening crowd of Darjeeling Mineral Springs Retreat Dawaipani is an island of natural bliss.Though tere is no exuberance of comfort and the bumpy approach road needs a repair Suraj Bhai overshadows all these with his hospitality.
How to connect with you? What is the contact number
দার্জিলিং এর মিনারেল স্প্রিং ভিলেজের ছোট্ট অঞ্চল গুদামধুরা!!চোখ বন্ধ করলেই ভেসে ওঠে কিছু ছবি কিছু মুহূর্ত... ঝরনা.. পাহাড়ি নদী রুংদুং..পাখির ডাক.. রংবেরঙের প্রজাপতি... কাঞ্চনজঙ্ঘা.. গ্রামের কিছু মানুষ... অবশ্যই সুন্দর দার্জিলিংয়ের চা আর হাতে সঙ্গী রাস্কিন বন্ডের বই নিয়ে মিনারেল স্প্রিং রিট্রিট এ নিজের সঙ্গে অলস প্রাণবন্ত সময় কাটালাম!!
আর অবশ্যই ভুলবেন না সাংবাদিক সাহিত্যিক সুরজ শর্মাকে আবদার করতে তার অসাধারণ হাতের রান্না এবং তুলাইপান্জি চালের খিচুড়ি থেকে বঞ্চিত না করতে.......😊😊
পাহাড়, মেঘ, বৃষ্টি, ঝর্ণা, সবুজ গাছ পালা, পাখি, ফুল এর এক দুর্দান্ত কোলাজ 'দাওয়াইপানি'।দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টোদিকে এর অবস্থান। চারপাশে নিখাদ সবুজের মাঝে 'Mineral Spring Retreat'। ভোরের বেলায় নাম না জানা পাখির ডাকে ঘুম ভাঙে।বারান্দায় বসে সারাদিনে কতবার যে সামনের পাহাড়ে দার্জিলিং শহরটাকে হারিয়ে যেতে দেখলাম তা গুনে শেষ করা যায় না।সবই মেঘের কারসাজি। সপ্তাহ খানেক আগের এক রাতে চিতার Homestay র কুকুর মেরে ফেলা 'দাওয়াইপানি'র রাতকে আরো রোমাঞ্চকর করে।
উপরি পাওনা -এই Homestay র অন্যতম কর্ণধার মাননীয় শ্রী Suroj Sharma জীর সাংবাদিক জীবনের গোর্খা আন্দোলন, GTA র প্রশাসনিক অভিজ্ঞতা, রবীন্দ্রনাথ ঠাকুরের দার্জিলিং বাসের সময় বিভিন্ন অজানা ঘটনার গবেষণা ধর্মী আলোচনা।
দার্জিলিং এর পাশেই মিনারেল স্প্রিং ভিলেজ এ.. গুদামধুরা বলে একটি জায়গায় এই মিনারেল স্প্রিং রিট্রিট নামে নেচার স্টে.। খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা। রুমগুলো খুবই পরিষ্কার এবং আরামদায়ক ছিল। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এক কথায় অনবদ্য। আরো এখানে ওয়াটারফল (ঝরনা) অনেকগুলি দেখতে পাওয়া যাবে এছাড়াও সকালের ভিউ এবং রাধে ভিউ অসাধারণ ছিল। এটা ছাড়া বলতে হবে সেখানের খাবার দাবার খুবই ভালো এবং সুস্বাদু ছিল। পুরো নিজেদের বাড়ির মতো অনুভূতি, তাদের আতিথেয়তা এবং ব্যবহার সত্যিই মুগ্ধ করেছে। পরিবারের মতো যত্ন করেছেন। মনে হবে না, নিজের বাড়ি থেকে অন্য কোথাও ঘুরতে গেছি।