suparna roy
এই হোমস্টে টার লোকেশন অদ্ভুত একটা জায়গা ঘিরে । এখানে এলে চারপাশে শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক, সবুজে সবুজ,আর দূরে কোথাও পাহাড়ের গা বেয়ে কুলকুল করে বয়ে চলা স্রোতের আওয়াজ সর্বক্ষণ পাওয়া যায়। এটার অনুভূতি অনবদ্য। পেছনে পাইনের জঙ্গলে ঘেরা রাস্তা চলেছে একদিকে দার্জিলিং অন্যদিকে বোধহয় শিলিগুড়ি যাওয়া যায়। 2km দূরে জিরো পয়েন্ট বলে একটা জায়গায়, যেখানে অনায়াসে পায়ে হেঁটে যাওয়া যায়। সেখানে চা বাগানের মাঝ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে একদম ওপরে। কাউকে যেতে দেখিনি, কিন্তু আমরা উঠেছিলাম। সেখান থেকে পুরো শহর টা দেখা যায়, অপূর্ব সুন্দর। শান্ত ভাবে নিজের মতো কাটাতে চাইলে এই হোমস্টে টা আদর্শ। এদের ব্যবহার ভালোই...